চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার রাইফেলসহ যুবলীগ নেতা মো. মিজান (৩০)কে আটক করেছে সেনাবাহিনী।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মিজানের কাছে অস্ত্র থাকার গোপন সংবাদ পেয়ে গত ২০ দিন ধরে তার ওপর নজরদারি চালানো হয়। পরে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়ে তাকে আটক করা হয়।
আটকের পর মিজানের স্বীকারোক্তিতে একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়। জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় আগে থেকেই দুটি মামলা রয়েছে এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি আছে। পরে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।


