বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবি আহত শিক্ষার্থীদের দেখতে চমেক হাসপাতালে জামায়াতের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং ফয়সাল মুহাম্মদ ইউনূস, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী (সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী), চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও এরশাদুল ইসলাম।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত