বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবিতে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে কিছুক্ষণ সময় কাটান। চিকিৎসকদের সাথেও কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

আহত শিক্ষার্থী ইসমাইলের আশু সুস্থতার জন্য তিনি দোয়া ও মোনাজাত করেন। এছাড়া আইসিইউতে থাকা শিক্ষার্থী মামুন ও সায়েমের চিকিৎসা সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সাথে কথা বলেন।

এসময় মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন,“আল্লাহ তায়ালা আহতদের দ্রুত সুস্থ করে দিন। এ ঘটনায় পুরো বাংলাদেশ ব্যথিত হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।”

তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ডা. আহমদ রহিমসহ আরও অনেকে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত