বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে যৌথবাহীনির অভিযানে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র সহ দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট ) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো- উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৬ এর রোহিঙ্গা নাগরিক আব্দু শুক্কুরের ছেলে মো. ইব্রাহীম (১৯) ও নুর আলামের ছেলে মো. সালাম (১৯) ।

অভিযানে অংশগ্রহণকারী এসআই অনুপ ধর জানান, যৌথবাহিনী চেকপোস্টে তল্লাশিকালে দুই যুবকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অবৈধ এলজি অস্ত্র উদ্ধার হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রবহনে জড়িত দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আদালতে সোপর্দে আইনগত প্রক্রিয়া চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত