বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ‘ওপেন হাউজ ডে’: সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামপাড়া পুলিশ সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করে। নগরবাসী এই অনুষ্ঠানে সরাসরি তাদের অভিযোগ ও সমস্যা তুলে ধরেন।

সেবা প্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি অভিযোগের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সেবা প্রার্থী তাৎক্ষণিক সমাধান পেয়ে কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এছাড়া অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবা প্রত্যাশী নগরবাসীও উপস্থিত ছিলেন।

কমিশনার হাসিব আজিজ বলেন,“নাগরিকদের অভিযোগ ও সমস্যাগুলো শুনে সমাধান করা আমাদের দায়িত্ব। সিএমপি সবসময় সেবা দান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম নগরে পুলিশ প্রশাসনের জনগণমুখী সেবা প্রদানের একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত