আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ‘অপারেশন সুরক্ষা’র অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট ও আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


