বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে।

শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

ধৃতরা হল ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খোদাইবাড়ি এলাকার মৃত ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ আলমগীর ও একই ইউনিয়নের চরপাড়ার রজিউল্লা সওদাগরের পুত্র মোহাম্মদ বেলাল উদ্দিন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মছিউর রহমান বিশেষ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত