বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে টেকনাফে প্রায় ৪৫ লক্ষ ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার এবং দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ডিঙি নৌকা থামিয়ে তল্লাশি চালালে উক্ত স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণ, পাচারে ব্যবহৃত ডিঙি নৌকা এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


