চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি দো-নলা বন্দুক (এলজি) উদ্ধার করেছে পুলিশ। এসময় মোঃ জাকির হোসেন (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ৩ নম্বর রেলগেইট পেয়ার বক্স কলোনী এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় জাকিরকে আটক করা হয়। তাৎক্ষণিক যাচাইয়ে জানা যায়, তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৮টি মাদক মামলা ও একটি পুলিশ আক্রান্ত মামলাও রয়েছে।
জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করে তার কাছে একটি অস্ত্র আছে। পরে তার দেখানো মতে সিগন্যাল কলোনীতে নিজ ভবনের ছাদে পানির ড্রামের নিচ থেকে দো-নলা বন্দুকটি উদ্ধার করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় Arms Act-1878 এর 19A ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


