চট্টগ্রাম নগরের চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রিজ এলাকা পর্যন্ত মশা নিধন ও সচেতনতা কর্মসূচিতে অংশ নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে মশার ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, “নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। মশক নিধন কার্যক্রমকে সফল করতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা। এছাড়া দলীয়ভাবে উপস্থিত ছিলেন এমদাদুল হক বাদশা, খোরশেদ আলম, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, ইব্রাহিম বাচ্চু, মো. কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস সবুজ, শেখ কামাল আলম, সাব্বির ইসলাম ফারুক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাবেদুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


