বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের দক্ষিণ জেলার প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাষ্টার এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় এ সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুর হোসাইন। তিনি কৃষকদের ন্যায্য মূল্যে সার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান এবং অধিক ফসল উৎপাদনের মাধ্যমে দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ আলী চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, খানে আলম, মোহাম্মদ শাহাব উদ্দিন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। বক্তারা কৃষকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাষ্টার এনামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন দিদারুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন ও খানে আলম। সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ হাসান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন সৈয়দ আহমদ।
এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী হেলাল উদ্দিন, শাহ আলম, মো. আলমগীর, ওসমান গনি ও নাজমুল হকসহ মোট ১৫ জন।


