বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পথচারী শিশুর ওপর উল্টে পড়ল গাড়ি, মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

 

মহেশখালীতে টমটম ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় মো. তারেক (১৩) নামে চালকের এক সহকারী কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটি ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার এলাকায়। নিহত ইমরান ওই গ্রামের বাক প্রতিবন্ধী রংমিস্ত্রি বেলাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে নাস্তা নিয়ে বাড়ি ফিরছিল শিশু ইমরান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিশুক গাড়ির সাথে অপর একটি টমটম গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর টমটম উল্টে গিয়ে ইমরানের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় ইমরানসহ আরও দুজন।

দুর্ঘটনায় ড্রাইভারের সহকারী কিশোর তারেকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তারেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত