বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডাকসু নির্বাচন কভারেজ করার সময় সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

চ্যানেল এস-এর যুগ্ম বার্তা সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর জানান, “আমাদের সহকর্মী তরিকুল ইসলাম শিবলী ডাকসু নির্বাচন কভার করতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি মারা গেছেন।”

মৃত্যুকালে তিনি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া রেখে গেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত