বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডাকসু নির্বাচন ২৮ পদের মধ্যে ২৩টিতে ছাত্রশিবির জয়ী 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা শীর্ষ স্থান দখল করেছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। বাকি পদগুলোতে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও বামপন্থী ছাত্র সংগঠনের প্রার্থীরা। ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. জাকারিয়া জয়ী হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি এবং সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী জয়ী হয়েছেন।

ডাকসুর ১৩টি সদস্যপদের মধ্যে ১১টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, আরেকটিতে জয়ী হয়েছেন বামপন্থী প্যানেলের প্রার্থী। ছাত্রশিবিরের প্যানেল থেকে জয়ী সদস্যরা হলেন—সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, আফসানা আক্তার, রায়হান উদ্দীন, তাজিনুর রহমান, ইমরান হোসাইন, মিফতাহুল হোসাইন আল-মারুফ, মো. রাইসুল ইসলাম, শাহীনুর রহমান, আনাস ইবনে মুনির এবং মো. বেলাল হোসেন অপু। বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে জয়ী হয়েছেন হেমা চাকমা, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া।

নির্বাচনের ফলাফল দেখাচ্ছে, এইবার ডাকসুতে ছাত্রশিবিরের প্রভাব বেশি, স্বতন্ত্র ও বামপন্থী প্রার্থীরা কয়েকটি পদে জয়ী হলেও ছাত্রদল ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা কোনো পদ জেতে পারেননি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত