বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

অস্ত্র ও ইয়াবা উদ্ধার 

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সদরঘাট এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) এর অধীনে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতিকারীকেও আটক করা হয়। তাদের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানা যায়নি। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে সে আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত অস্ত্র ও মাদক দ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর মাঝির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত