বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিলেন আরও ১৪১ জন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে আরও ১৪১টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এতে দুই দিনে মোট বিতরণ হওয়া মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়াল ১৬৯টি। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৯৭টি, ছাত্র হলের জন্য ২৬টি এবং ছাত্রী হলের জন্য ৪৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, “আমরা এখন পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে ভাবছি না। আগামীকাল দুপুর সাড়ে ৩টার মধ্যে যারা আসবে তাদেরকে নিয়ে যদি রাত ১২ টাও বেজে যায়, তাও আমরা থাকব। আশা করি শিক্ষার্থীরা এই সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করবে।”

উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর)।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত