বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

অপরাধ দমন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমসীখালি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযান চলাকালে একটি বাড়ির পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১টি এক নলা বন্দুক, ৩ রাউন্ড তাজা গোলা এবং ৪টি দেশীয় ধারালো অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সদা সচেষ্ট এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত