বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় মানবাধিকার কমিশনের উদ্যোগে মতবিনিময়

মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান শাহজাহান চৌধুরীর

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিভি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবসার চৌধুরী, কমিশনের সেক্রেটারি মাওলানা এমডি জুনায়েদ চৌধুরী, লোহাগাড়া থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ রবিউল আলম খান এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী।

সভা পরিচালনা করেন মাস্টার মোহাম্মদ ফারুক। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুছা তোরাইন। শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাওশাদ আলী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, এডভোকেট জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি সদস্য মোহাম্মদ আজিজ, ব্যবসায়ী নুরুল হক, মাস্টার মোহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া রিপোর্টার ইউনিটির সভাপতি হোসাইন মেহেদী, কমিশনের সহ-সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, সংগঠক আব্দুল মন্নান, আরিয়ান হাসান ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্বাস উদ্দীন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মানবাধিকার রক্ষা শুধু কোনো একটি সংস্থার কাজ নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। উপজেলা প্রশাসন সর্বদা জনগণের কল্যাণে কাজ করছে। মানবাধিকার কমিশনের মতো সংগঠনগুলো মাঠপর্যায়ে সক্রিয় থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।”

প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “মানবাধিকার রক্ষা মানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। সমাজে ন্যায়, সমতা ও বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, লোহাগাড়া থেকে মানবাধিকার রক্ষার যে উদ্যোগ নেয়া হয়েছে তা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং লোহাগাড়ায় মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত