বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবির প্রীতিলতা হলে ইসলামী ছাত্রী সংস্থার প্যানেল নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা অংশ নিচ্ছে। সংগঠনটি ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রী সংস্থার নেত্রীবৃন্দ হল সংসদের ১২টি পদে মনোনয়ন সংগ্রহ করেন। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকছেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

ভিপি প্রার্থী মিজাবাহুল জান্নাত তারিন বলেন, “আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র নিয়েছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।” এজিএস প্রার্থী আফরিদা রিমা যোগ করেন, “হলের ডাইনিং সমস্যা, পাঠাগারে বইয়ের সংকট এবং নামাজের ছোট রুম—এসব বাস্তব সমস্যা সমাধানে আমরা কাজ করব।”

চাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা হলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে নির্বাচন কমিশন সময় বৃদ্ধি করে। উপস্থিত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ না করা পর্যন্ত কার্যক্রম চলতে থাকে।

গত দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ১৬৯ শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ভোট গণনা ভোট শেষে শুরু হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত