বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে বিশেষ অভিযানে অস্ত্র ও চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং ২০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে। এ সময় মন সর্দার (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কানুনগোপাড়া সাকিনের উত্তর সর্দার পাড়া শ্রী শ্রী জ্বালা কুমারী মন্দিরের মূল গেইটের সামনে থেকে মন সর্দারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মন সর্দার ওই এলাকার মৃত মেঘনাথ সর্দার ও নিয়তী সর্দারের ছেলে। তার হেফাজত থেকে সচল ফায়ারিং পিনযুক্ত একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং ২০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

ঘটনার পর বোয়ালখালী থানায় অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল নিশ্চিত করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত