বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্ন এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. শাহজাহান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বটতল ইউনিয়নের উল্লাখালী গ্রামের মৃত আব্দুল ওয়াব মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের আল আরাবি (এ কে খান) পার্সপোর্ট মেডিকেল হাসপাতালে চাকরি করতেন।

দুর্ঘটনায় জড়িত ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ট ২২-২১১৫ এবং মোটরসাইকেলের নম্বর চট্টমেট্রো-ল ১৪-৭১৯৮।

শাহজাহানের চাচাতো ভাই সোহরাব হোসেন নয়ন জানান, “শুক্রবার ছুটি শেষে ভোরে তিনি মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্ন এলাকায় দুর্ঘটনায় মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আমরা খবর পেয়ে থানায় যাচ্ছি।”

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সকালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহজাহান মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত