বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল। এর আগে তিনি নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ থেকে বদলি করে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। অন্যদিকে, চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত জেলা প্রশাসক খুব শিগগিরই চট্টগ্রামে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন জেলা প্রশাসক দায়িত্ব নিলে নগর ও জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত