বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নূর সালেহা মডেল বালিকা মাদরাসায় সবক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার নূর সালেহা মডেল বালিকা মাদরাসায় সবক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলকরণ দোভাষ কলোনি এলাকায় মাদরাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালিকা তাজনিম খাদিজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তালিমুল কুরআন প্যানেলের উস্তাদ আয়েশাতুল হুমাইরা। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী বিষয়ক দায়িত্বশীলা কাউসার জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসমত ফৌজিয়া মুমু।

অনুষ্ঠানের আগে চার দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এসময় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব জীবনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। এ দেশের মানুষের তাহজীব-তমাদ্দুন ও মুসলিম মূল্যবোধের আলোকে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা জরুরি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমান সন্তানের কুরআন বুঝে শেখার সুযোগ কমে যাচ্ছে, যা উদ্বেগজনক। তাই ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

বক্তারা আরও বলেন, পাঠ্যবই থেকে ইসলামবিরোধী বিষয় বাদ দিতে হবে এবং ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। জাতিকে টিকিয়ে রাখতে ইসলামী শিক্ষা চালুর কোনো বিকল্প নেই। তারা উল্লেখ করেন, মক্কার বর্বর সমাজকে হযরত মুহাম্মদ (সা.) কুরআনের শিক্ষা দিয়েই আদর্শ সমাজে রূপান্তর করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতাও টিকে থাকবে ততোদিন, যতদিন ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত