বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর৷ আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান , ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের মোঃ হানিফের মেয়ে তাসলিমা আক্তারের সাথে জসিম উদ্দিন এর ছেলে জিসান (২৩) এর তিন বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে মোঃ আরাফি (২) নামে এক পুত্র সন্তান রয়েছে। তারা জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় বুলু বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে স্বামী ঘর থেকে বের হলে তাসলিমা আক্তার ঘরের টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। প্রায় ১০ মিনিট পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত