শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫ অপহৃত উদ্ধার, ২ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এসময় ২ জন অপহরণকারীকে আটক করেছে বাহিনী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীদের একটি গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা ৫ জন অপহৃতকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ২ জন অপহরণকারীকে আটক করে কোস্ট গার্ড।

উদ্ধারকৃত ব্যক্তিদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত