বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাকসু নির্বাচন উপলক্ষে আগামী ১২-১৮ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে ক্লাস চলবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া ওই সপ্তাহের মধ্যে বন্ধের দিনে (শুক্রবার ও শনিবার) যেসব বিভাগের পরীক্ষা আছে, সে পরীক্ষাও স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, ছাত্রদের দাবি ছিল যে, তারা পরীক্ষার মধ্যে কিভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবো। তার পরিপ্রেক্ষিতে আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচনের ওই সপ্তাহে রবিবার থকে বৃহস্পতিবার এবং শুক্র-শনিবার বন্ধে মধ্যে যদি কোনো বিভাগের পরীক্ষা থাকে সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস চলবে।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের আজকে শেষ দিন হলেও, এক দিন বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছ। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পূর্বের তারিখ অনুযায়ী ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত