বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাকসু নির্বাচন ৩ দিন পেছাল

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভেটের দিন পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে নিবার্চন কমিশন মনে করেছেন যে, বিশ্ববিদ্যালয় খোলার পর কাজ করার ৫ দিন সুযোগ পাচ্ছে যা যথেষ্ট না। অতএব নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে আগামী ১২ অক্টোবরের পরবর্তীতে ১৫ অক্টোবর ভোট হবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরের দিন বন্ধ থাকবে।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহার এক দিন বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছ। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পূর্বের তারিখ অনুযায়ী ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত