এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে দুদকের করা একাধিক অর্থপাচার ও দুর্নীতির মামলায় পরোয়ানা জারি রয়েছে। তারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে ধারণা করছে দুদক। আদালতের নির্দেশনা অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।
দুদকের আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা বিদেশে অবস্থান করায় মামলার কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আদালতের নির্দেশনায় এখন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারি করবে।


