বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহানগর গোয়েন্দা বিভাগের অভিযান: অনলাইন জুয়ার পাঁচ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামের সিএমপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া খুলশী থানাধীন পশ্চিম খুলশীস্থ জালালাবাদ হাইজিং সোসাইটি এলাকা হইতে ”অনলাইন জুয়া”র  প্রতারক চক্রের বাংলাদেশের মূলহুতাসহ ০৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। 

অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব শ্যামল কুমার নাথ এর সার্বিক তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও মোঃ হাসান ইমাম এর সমন্বয়ে বিশেষ টিম ৩ এর সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই হইতে ২২ জুলাই পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা ”অনলাইন জুয়া” র মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎকারী চক্রের ০৫ (পাচঁ) জন সক্রিয় সদস্যকে আটক করেন।

আটককৃতদের নাম মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মোঃ মনির আহমদ (৪০), মোঃ আরিফ উদ্দিন (৪০), ফয়সাল খাঁন (৩২), মোঃ জাবেদ মিয়া (৪০)।

এদের ১ টি প্রাইভেটকার, ৩ টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ৫ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ১৮ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম, প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি এইট পোর্ট মডেম, ২ টি ব্যাংকের চেক বই, নগদ দুই লক্ষ বাইশ হাজার পাচঁশত টাকাসহ গ্রেফতার করেন।

এই মামলার ১ নং আসামী মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০) কে জিজ্ঞাসাবাদে জানা যায় সোশ্যাল অ্যাপস “টেলিগ্রাম’’ এর বাইনানি  গ্রুপে যুক্ত করে অজ্ঞাত ব্যাক্তি তাকে বাইনানি ডট কমনামক ওয়েবসাইটে কাজ করার জন্য অফার করে। সে তাদের সাথে যুক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামক ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহার করে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে ”অনলাইন জুয়া” খেলার জন্য আকৃষ্ট করে। জুয়া খেলার জন্য তারা বিভিন্ন বিকাশ-রকেট-নগদ নাম্বার ব্যবহার করে।

উক্ত বাইনানি ডট কম ওয়েবসাইটে লেনদেন করার জন্য ১নং আসামী বিকাশ/রকেট/নগদ এজেন্ট নাম্বার প্রয়োজন হলে সে বিভিন্ন এজেন্ট/ডিস্ট্রিবিউশন হাউজের এস.আর/সুপারভাইজার দের নিকট হতে টাকার বিনিময়ে অবৈধ পন্থায় বিভিন্ন সময়ে অন্যের নামে রেজিষ্ট্রেশন করা বিকাশ/নগদ/রকেট সীম সংগ্রহ করে।

এই বিকাশ/নগদ/রকেট নাম্বারগুলো ব্যবহার করে সে সাধারণ জনগণ এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা সংগ্রহ পূর্বক ডলারে কনভার্ট করে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে বিটকয়েন এ রূপান্তর করে ইউক্রেনে আর্ট স্ট্রং নামক ব্যক্তির নিকট প্রেরণ করে আসছে বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত