বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রির অপরাধে জরিমানা

বিশেষ প্রতিনিধি: বোয়ালখালীতে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রির অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া সদরের বাজারে মাছের বাজারে জেলি মিশ্রিত ৪০ কেজি মাছও জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, উপজেলা সদরের মাছের বাজারে মনিটরিংয়ের সময় চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রি করতে দেখা যায়। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যায়। পরে প্রায় ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ভিন্ন অন্যান্য মাছ জব্দ করে বাজার কমিটির সভাপতির নিকট জিম্মায় সংরক্ষণের জন্য দেওয়া হয়। মাছ বিক্রেতা সোহেলের বিরুদ্ধে মৎস্য বিভাগ কর্তৃক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও উপজেলার জোটপুকুরপাড় এলাকায় লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রয়ের অপরাধে হাশেম মার্কেটের আল মদিনা ফিস এন্ড পোল্ট্রি ফিডকে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তাছলিমা আক্তার। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন এসআই আব্দুল কুদ্দুছের নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত