রবিবার, ২৪ মে ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপে জামায়াত নেতৃবৃন্দের পরিদর্শন

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পদুয়া ও চরম্বা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে শুরু করে তারা পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রথমে তারা পদুয়া ইউনিয়নের শ্রীশ্রী বাসুদেব কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপে যান এবং পরবর্তীতে চরম্বা ইউনিয়নের নব জাগরণী পূজা মণ্ডপ ও লক্ষ্মীজনাদ্দন মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় জামায়াত লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আ. ন. ম. নোমান বলেন, “ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আমাদের আপনাদের পাশে আসতে দেওয়া হয়নি। তবে এখন থেকে আপনাদের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকবো।” তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

পূজা মণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, কর্মপরিষদ সদস্য ও বটতলী শহর উন্নয়ন কমিটির সভাপতি কাজী নুরুল আলম, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আ. ক. ম. হামিদুল হক, চরম্বা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শামসুদ্দিন হেলালি, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সহসভাপতি রফিক দিদারসহ লোহাগাড়া উপজেলা, পদুয়া ও চরম্বা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত