বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

“কোনো ধর্মীয় উৎসবকে আর রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না” : এনসিপি নেতা জোবাইরুল 

নিজস্ব প্রতিবেদক :

“গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানাতে বদ্ধপরিকর। কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার কালীমন্দিরে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

তিনি আরও বলেন, “প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী নাগরিক যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে এই উৎসব পালন করতে পারেন, আমরা সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব। অতীতে পূজা উপলক্ষে যেসব অপচেষ্টা হয়েছিল, এবার তা কোনোভাবেই পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।”

এ সময় এনসিপি নেতৃবৃন্দ পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতারা বোয়ালখালী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিতদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত