প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং সংখ্যাঅনুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মিরসরাইয়ে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল হকের সঞ্চালনায় কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ জাকির হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সভাপতি মহিউদ্দিন আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (হাতপাখা প্রতীক) অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী অধ্যক্ষ দিদারুল মাওলা।
এছাড়া বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, চট্টগ্রাম জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত, ইসলামী আন্দোলনের নেতা ইব্রাহিম খলিল ভুঁইয়া, জেলা যুব সভাপতি ফয়জুল কবীর পারভেজ, জেলা সেক্রেটারি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, জেলা ছাত্রনেতা আহমদ আল জাবের, রিদওয়ানুল হক, ওমর ফারুক, হাসান তারেক ইমরান, আরিফুল হক, মহিউদ্দীন, শহিদুল ইসলাম এবং ছাত্র নেতা সাফায়েত।
গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


