বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রুসাইঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আ.ন.ম. নোমান, নায়েবে আমীর মাওলানা হাফিজুল হক নিজামী এবং সহকারী সেক্রেটারি সলিম উল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত