চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশপ্রেমিক নাগরিকদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। এ দেশের জনগণ আজ আমাদের দিকেই তাকিয়ে আছে। তাই সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে আমাদের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। আল্লাহর সাহায্য ও জনগণের পাশে দাঁড়াতে পারলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো।”
সমাবেশে বক্তারা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


