বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে সড়ক ও ফুটপাত থেকে ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের সড়ক ও ফুটপাত থেকে ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।

অভিযানে অবৈধ ভাবে ফুটপাত ও নালা দখল করে দোকান, ভ্যানগাড়ি বসিয়ে এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

এ সময় ফুটপাতে দোকানের মালামাল রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৭ ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত