বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৫৪৮ ও মৃত্যু ৩৫

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৬ জন।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত