স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, যাদের মধ্যে সংযম ও সহনশীতা আছে এবং সকল সংকটময় মূহুর্তে জনতার কাতারে ছিলেন তাদেরকে কাছে টানতে হবে।
এই করোনাকালে তৃনমূল স্তরের অনেক নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিবেদিত ছিলেন আমরা মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের অনেক নিবেদিত প্রাণ নেতাকর্মীকে এই করোনা কালে অনেককেই হারিয়েছি। তাঁদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না।
এই সমস্ত নেতাকর্মীরা আজিজ-জহুর-মান্নান-মহিউদ্দিন-দানু ভাই এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক গণপরিষদ সদস্য মরহুম ইসহাক মিয়ার কাছ থেকে রাজনীতি শিখেছেন। এরা প্রত্যেকেই চিরস্মরণীয় হয়ে থাকবেন। ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতিকে বেছে নিতে হবে। মরহুম ইসহাক মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অনুষ্ঠিত হাজীপাড়া সুন্নিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে একথাগুলো বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দলের নীতি-আদর্শকে ধারণ করে যারা আদর্শিক কর্মী হিসেবে স্বীকৃত তাদেরকে নিয়ে রাজনৈতিক জীবন সাজাবো। ইছহাক মিয়ার মত প্রয়াত নেতারাই আমাদের আদর্শিক রাজনীতির আয়না। এই আয়না নিজেকে দেখলেই আমরা বুঝবো কতটুকু রাজনৈতিক কর্মীর যোগ্যতা অর্জণ করেছি।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল হাসান, সৈয়দ মাহমুদুল হক, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবুল কাশেম, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহিম, মরহুমের সন্তান মোহাম্মদ রেদোয়ান, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সাবেক যুবলীগ নেতা জাফরুল হায়দার সবুজ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কাদেরী।


