বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

“ওলামা-মাশায়েখদের ত্যাগ-কুরবানি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে” : শাহজাহান চৌধুরী

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

“ইতিহাসে ওলামায়ে কিরামগণ জুলুমের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, সকল স্বাধিকার ও মানবাধিকার আন্দোলনে ওলামা-মাশায়েখদের ভূমিকা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। জুলাই আন্দোলনের সময়ও শতাধিক আলেম শাহাদাত বরণ করেছেন, অনেকে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ওয়াজ-নসিহত ও জুমার খুতবায় সত্য উচ্চারণের কারণে অনেকে চাকরি হারিয়েছেন, হামলার শিকার হয়েছেন, এমনকি শহীদও হয়েছেন। তাদের ত্যাগ ও কুরবানি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া রাজমহল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখদের সঙ্গে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী ও মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা এই ত্যাগ ও কুরবানি উত্তমভাবে কবুল করুন। ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ওলামা-মাশায়েখদের ভূমিকা আজও প্রেরণার উৎস হয়ে আছে।”

বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই বিপ্লবকে টেকসই করতে হলে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে হবে। নামে বেনামে পতিত স্বৈরাচারের পুনর্বাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে স্বৈরাচারের দোসর ‘ওলামায়ে সূ’ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৩০/৩৫ ভাগ ভোট পেয়ে ফ্যাসিস্ট হওয়ার আশঙ্কা রোধ করতে উভয় কক্ষে সংখ্যানুপাতিক হার তথা পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। লুটেরা ও খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিধান করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর  আসাদুল্লাহ ইসলামাবাদী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান।
এতে আরও বক্তব্য রাখেন বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের খতিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি সলিমুল্লাহ সেলিম ও অধ্যাপক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাসানসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত