কক্সবাজারের ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার বাসিন্দা রং মিস্ত্রি নুরুল ইসলামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শনকালে সাথে ছিলেন জামায়াত নেতা নুরুল হক নুর, লায়েক ইবনে ফাজেল, স্থানীয় মেম্বার গিয়াস উদ্দিন, জমায়াত নেতা আবু বক্কর, সমাজ সেবক নুরুল ইসলাম, ব্যবসায়ী আজিজুর রহমান, যুব নেতা আব্দুল মাজেদ, শিবির নেতা আব্দুল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

পরে তিনি মেহেরঘোনা আবু বকর ছিদ্দিক বালিকা দাখিল মাদরাসা পরিদর্শন করেন এবং এলাকার প্রবাসী ও সমাজ সেবক অসুস্থ আব্দু শুক্কুরের শারিরীক খোঁজখবরও নেন ।


