বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Single Top Banner

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব 

সম্প্রীতির বন্ধনে সবাইকে একসাথে থাকতে হবে : পার্বত্য উপদেষ্টা 

আলমগীর মানিক, রাঙামাটি :

“পার্বত্য এলাকায় আমরা সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে থাকতে চাই”—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “আমরা এই ম্যাসেজটাই দিতে চাচ্ছি—আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। আর এই সম্প্রীতিটাই মূল বিষয়। যেখানে পার্বত্য এলাকায় সবাই একসাথে থাকতে পারবে, সেখানেই শান্তি স্থাপিত হবে।”

শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে ৫১তম কঠিন চীবর দানোৎসবের চীবর বুনন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “পাহাড়ের পরিস্থিতি আপনারাই জানেন, আপনারাই বেশি বোঝেন। আমরা সবাই মনে করি—এই ধর্মীয় উৎসবটি (কঠিন চীবর দান) শান্তিপূর্ণভাবে হওয়া দরকার। কাউকে ধর্মীয়, সামাজিক বা অন্য কোনোভাবে অবহেলা বা বঞ্চিত করা ঠিক নয়। বঞ্চনা ভালো কিছু নয়। সবাই মিলে অংশগ্রহণ করতে পারলেই প্রকৃত সম্প্রীতি গড়ে উঠবে। কারণ সম্প্রীতির বাইরে আর কিছুই টেকসই নয়।”

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আনুষ্ঠানিকভাবে চীবর বুনন উদ্বোধন করেন এবং পঞ্চশীল প্রার্থনায় অংশ নেন। পরবর্তীতে তিনি চীবর বুননের বেইন ঘর পরিদর্শন করেন এবং চুলামনি মন্দিরে পূজার উদ্দেশ্যে ফানুস উড়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি, ভিক্ষু সম্প্রদায়ের সদস্য এবং বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত