বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর (সোমবার) রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ধানক্ষেতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধানক্ষেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত ও জোরদারভাবে চালিয়ে যাবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত