বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদল সভাপতি নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপু দাস (৩২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু দাস ওই ইউপির ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের ছেলে। এছাড়াও তিনি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদেলর সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে উপজেলার চৌধুরীহাট এলাকায় একটি ফুলের দোকানের সামনে কযেকজন যুবক এসে অপু দাসসহ তার এক সঙ্গীকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় অপুদাস এবং তার সাথে থাকা সহপাঠী তানিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত তামিম বর্তমানে চিকিৎসাধীন আছেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চৌধুরী হাটে একদল যুবক এসে অপু দাসকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে চলে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নুরুল আবসার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত