র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর অভিযানে ফেনী জেলার ফেনী সদর থানাধীন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে শুল্কফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার মোঃ অহিদুল মুন্সির বসতবাড়ির পেছনের ফাঁকা স্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কাপড় ও ওষুধ মজুদ রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩০২টি ভারতীয় শাড়ি, ২৪৮টি জিন্স প্যান্ট এবং ১২টি খাকি রঙের কার্টন থেকে ২,১৮৪ পিস ভারতীয় Clop-G Cream উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানায়, উদ্ধারকৃত পণ্যসমূহ শুল্কফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


