বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

এসএসসি ব্যাচ ’৯৫ বাঁশখালী, চট্টগ্রাম’র মতবিনিময় সভা ও কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় গত ১৮ অক্টোবর  এসএসসি ব্যাচ’৯৫ বাঁশখালী, চট্টগ্রাম এর স্কুল প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাঁশখালীর বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থেকে সংগঠনের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, “এসএসসি ব্যাচ’৯৫ বাঁশখালী” একটি সুহৃদ সংগঠন, যার মাধ্যমে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এরশাদ হোছাইন চৌধুরী (বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়) সভাপতি এবং নুরুল মুহাম্মদ কাদের (গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল (কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়), করিমুন্নেছা বাপ্পী (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়) ও শাহাদাত হোসেন (বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়) সহ-সভাপতি নির্বাচিত হন।

বাবুল কুমার বড়ুয়া (বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়), মোঃ সেলিম (কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়), রতন আচার্য্য (নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়) ও ফয়জুন্নেছা মিলি (বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়) সহ-সাধারণ সম্পাদক মনোনীত হন।

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আবদুল গোফরান (সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়) এবং সহ-অর্থ সম্পাদক মোঃ সায়েফ উদ্দিন (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়)।

অ্যাডভোকেট আবুল মনসুর (চাম্বল উচ্চ বিদ্যালয়) আইন সম্পাদক, মোহাম্মদ দিদারুল আলম (বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক, ডা. শরীফ জামান শরীফ (কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়) দপ্তর সম্পাদক, আবছার কামাল (চাম্বল উচ্চ বিদ্যালয়) প্রচার সম্পাদক, মটন দেব (নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়) ক্রীড়া সম্পাদক, শাকের উল্লাহ (সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়) সমাজকল্যাণ সম্পাদক এবং সাইফুদ্দিন রোকন (কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়) তথ্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন।

নির্বাহী সদস্য হিসেবে নিলুফার ইয়াছমিন (নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়), প্রতিভা রায় (বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়), নেছার আহমদ (বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়), জসিম উদ্দিন চৌধুরী (বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়), জমির উদ্দিন (পুইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়), শহীদুল্লাহ (বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়) ও মোশারিফা গুলনাহার নিশু (নাসেরা খাতুন আর.কে. উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হন।

নবগঠিত কমিটি ঘোষণা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলার ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের সকল সদস্যকে “এসএসসি ব্যাচ’৯৫ বাঁশখালী” পরিবারে যুক্ত হয়ে আগামীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত