বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জামাল খানে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ করল চসিক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের জামাল খান খাস্তগীর স্কুল থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত জনভোগান্তি সৃষ্টি করা ৬০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সমশ বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক এলাকায় অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। চসিকের পক্ষ থেকে দোকানগুলো অপসারণ করা হয়েছে এবং চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

এছাড়া যেসব স্থায়ী দোকানের মালিক অবৈধভাবে নিজ সীমার বাইরে সম্প্রসারিত করে রাস্তা ও ফুটপাত দখল করেছেন, তাদের বর্ধিত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহায়তা প্রদান করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত