জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ উপলক্ষে চট্টগ্রাম মহানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটির সদস্য লুৎফুর রহমান রোহানের তত্ত্বাবধানে এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক জাওয়াদ চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সংগঠক আদর, সায়েম, তানভির, ইরফান, সাগর, আমান, সাইমুন, তামিম, সিফাত, জিসান, শরীফসহ জাতীয় ছাত্রশক্তির অন্যান্য নেতাকর্মী।
প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর যুবশক্তির সংগঠক আফতাব মজুমদার এবং শ্রমিকশক্তির যুগ্ম সমন্বয়কারী আব্দুল আওয়াল ফয়সাল।


