বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

“নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে মিরসরাইয়ে বাড়বে বিদেশি বিনিয়োগ”: বেজা–বেপজা

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। সোমবার সকালে তিনি বেজা ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় কর্মকর্তারা জানান, নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ থাকলে বিদেশি বিনিয়োগকারীরা দেশমুখী হয়, আর অনিশ্চয়তা দেখলে বিনিয়োগ গুটিয়ে নিতে দ্বিধা করে না। তাই স্থানীয় সমাজের সহযোগিতা বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেপজার উপপরিচালক শিবু রঞ্জন দাস বলেন, ইতোমধ্যে ১১টি দেশের বিনিয়োগ এসেছে এবং ২৮টি কারখানায় উৎপাদন চলছে। এসব কারখানায় সাড়ে ৪ হাজার কর্মীর ৮০ শতাংশই স্থানীয়। এছাড়া ২২ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

বেজা কর্মকর্তারা জানান, বেজা–বেপজা মিলে বর্তমানে ৪৬টি প্রতিষ্ঠান চালু হয়েছে। স্থানীয়দের সাথে ভুল–বোঝাবুঝি অনেক সময় বিনিয়োগে বাধা সৃষ্টি করে। অথচ অধিকাংশ কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়দেরই নিয়োগ দেওয়া হচ্ছে।

এডভোকেট সাইফুর রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে, সে বিষয়ে তিনি তার দলসহ কাজ করবেন। মিরসরাইকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন তিনি।

সভায় বেপজা ও বেজার পরিচালকবৃন্দসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত