শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

ঈদগাঁও উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নবনিযুক্ত কর্মকর্তা হিসেবে পদায়ন হয়েছেন মীর কামরুজ্জামান কবির।

বুধবার (২৬ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়েয় মাঠ প্রশাসন ২ কর্তৃক জারিকৃত পরিপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি ইতিপূর্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ বাংলাদেশ চেয়ারম্যান এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত বিদায়ী ইউএনও বিমল চাকমা যোগদানের পর থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।যার কারণে তার বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে মামলা ও অভিযোগের কারণে ব্যাপক সমালোচিত হয়ে উঠেন।

উপজেলার সচেতন জনগণের অভিমত তিনি জন সেবার পরিবর্তে আখের গোছাতে ব্যস্ত ছিলেন।দেরিতে হলেও তার বদলী হওয়ায় জনগণ স্বস্তি প্রকাশ করছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত