বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: চসিক ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগরের ষোলশহর ও রুবি গেইট এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই ব্যবসা পরিচালনা, বিভিন্ন রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, মেয়াদবিহীন পণ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি না মানাসহ একাধিক অনিয়ম ছিল দুই প্রতিষ্ঠানে। এসব অপরাধের দায়ে রুবি গেইট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা এবং ষোলশহর টি অ্যান্ড টি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত